খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হচ্ছে। সকালে নগরীর ভাটিকাশর সাধু পেট্রিকের কাথেড্রাল গীর্জায় অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা। পরে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মালম্বীরা। আলোচনা ও বিশেষ প্রার্থনা পড়ান ধর্মপ্রদেশের বিশপ পলেন পুল কুবি। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে থেকেই খ্রিস্টান ধর্মালম্বীরা দলে দলে গীর্জায় আসেন।
তারা দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।




