বেনাপোলে স্টপলিস্টে থাকা যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেপ্তার

0
208

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে স্টপলিস্টে থাকা ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রাসেল পাঠান (৫০)–কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাসপোর্ট জমা দেওয়ার পর তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন।

WhatsApp Image 2025 12 25 at 20.20.01


ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া শেষ মোড় এলাকার আবদুর রাজ্জাক পাঠানের ছেলে রাসেল পাঠানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, পাসপোর্ট যাচাইয়ের সময় সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
ওসি শাখাওয়াত হোসেন বলেন, স্টপলিস্টে থাকা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পরও তার ফেসবুক আইডি থেকে “আমিকি আমিনা আমিতো অবাক” লেখা রহস্যজনক একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। পোস্টটি কে বা কীভাবে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে যশোর থেকে ময়মনসিংহে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

WhatsApp Image 2025 12 25 at 20.19.58

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here