ময়মনসিংহের ১৩ উপজেলায় একযোগে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’।

WhatsApp Image 2026 08 30 at 3.42.54 PM 1

শনিবার (২৯ আগস্ট) জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এ প্রতিযোগিতায় অংশ নেয়।

WhatsApp Image 2026 08 30 at 3.42.55 PM 2

ময়মনসিংহ সদর উপজেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রিমিয়ার আইডিয়াল স্কুলে। পরে সেখানে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এবারের আয়োজনের অন্যতম ব্যতিক্রমী দিক ছিল বিজ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। এর মাধ্যমে বিজ্ঞানমনস্কতার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতার চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

WhatsApp Image 2026 08 30 at 3.42.54 PM

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিজ্ঞান অলিম্পিয়াডের জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৫ সেপ্টেম্বর প্রিমিয়ার আইডিয়াল স্কুল, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

#CleanSunday
#CleanMymensingh

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

Related Articles

Popular Categories

spot_img