৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি; বরং তিনি ভারতে যেতে বাধ্য হয়েছিলেন—এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় তিনি এ দাবি করেন। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারে নাহিদ ছিলেন ৪৭তম সাক্ষী। তিনি দুই দিন সাক্ষ্য দেন।

স্টেট ডিফেন্সের বক্তব্য

আমির হোসেন বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি ছিল দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। এ আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল। এমনকি এ কারণে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার বা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। বরং জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ফলে ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি।

প্রসিকিউশনের আপত্তি

প্রসিকিউশন পক্ষ এ বক্তব্যের বিরোধিতা করে জানায়, মামলার বাইরে গিয়ে এ ধরনের আলোচনা করার সুযোগ নেই। শুধু মামলার বিষয়েই বক্তব্য সীমাবদ্ধ থাকা উচিত।

সাক্ষীর অবস্থান

স্টেট ডিফেন্সের বক্তব্যকে সত্য নয় বলে প্রত্যাখ্যান করেন সাক্ষী নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের ব্যাপারে তিনি সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছ থেকে তথ্য জেনেছেন।

আদালতের কার্যক্রম

রবিবার সকাল ১১টার পর দ্বিতীয় দিনের মতো নাহিদের জেরা শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় জেরা শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর তিনি ৪৭তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। দুপুরে তার সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেওয়া হয় এবং বিকেল ৪টা পর্যন্ত তাকে জেরা করা হয়। তবে সেদিন জেরা শেষ না হওয়ায় আজ অবশিষ্ট জেরা সম্পন্ন হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Related Articles

Popular Categories

spot_img