নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
১১ মে, ২০২৬
ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধ র্ষ ণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১০ মে) রাতে উপজেলার ছাতুগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক ৩টার দিকে হালুয়াঘাট থানাধীন জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ভিকটিম ওই এলাকারই এক বাঙালি পরিবারের সন্তান। অভিযোগ রয়েছে, একই এলাকার বাসিন্দা মৃত মতিন মারাকের ছেলে শাকুল সাংমা ওই শিশুকে হ ত্যা র ভয় দেখিয়ে মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধ *র্ষ *ণ করে।
ঘটনাটি স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশেপাশের লোকজন দেখে ফেললে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাকুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভিকটিম ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ তদন্তে নামে।
সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে রাত ৮টার দিকে বিশেষ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত শাকুল সাংমাকে গ্রে ফ তা র করা হয়।
জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাকুল সাংমার বিরুদ্ধে এর আগেও এলাকায় বিভিন্ন সময় নারীদের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




