টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১১ মার্চ) সকালে জানানো হয়, ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
- ২২ ক্যারেট: ২,৭০,৪৩০ টাকা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)
- ২১ ক্যারেট: ২,৫৮,১২৪ টাকা প্রতি ভরি
- ১৮ ক্যারেট: ২,২১,২৬৬ টাকা প্রতি ভরি
- সনাতন পদ্ধতি: ১,৮০,৬১৭ টাকা প্রতি ভরি
সোনার সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা বেড়ে ৬,৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫,৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪,০৮২ টাকা।




