ময়মনসিংহ প্রতিনিধি:
শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গলাচিপা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, মাদক নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও ২৪ ঘণ্টার নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

