ময়মনসিংহ প্রতিনিধি ॥
সহিংসতামুক্ত, সহনশীল ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনসাম্বল থিয়েটারের পথনাটক “সম্প্রীতির জাগরণ”–এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার রামপুর ইউনিয়নের গফাকুঁড়ির মোড় বাজারে খোলা আকাশের নিচে সাধারণ মানুষের অংশগ্রহণে এই পথনাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন অনসাম্বল থিয়েটারের প্রতিষ্ঠাতা ও নির্দেশক মো. আবুল মনসুর।

নাটকটিতে সাম্প্রতিক সমাজে সহিংসতা, অসহিষ্ণুতা ও বিভাজনের বিপরীতে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পথনাটকের সংলাপ ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে সম্প্রীতির চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরি করার আহ্বান জানানো হয়।
এ পথনাটক মঞ্চায়নে সহযোগিতা করেছে পিস ফেসিলেটর গ্রুপ এবং পৃষ্ঠপোষকতা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট।

আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে এই পথনাটক মঞ্চায়নের মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সম্প্রীতির সংস্কৃতি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।




