ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনি জনসভা

0
464

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন। সেখানে দুপুর আড়াইটায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এ সফরের ধারাবাহিকতায় তারেক রহমান ময়মনসিংহ ছাড়াও গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক দুটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

তিনি জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যা ছয়টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সব কর্মসূচি শেষে রাত আটটায় তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here