ময়মনসিংহে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যের বদলি নিয়ে জেলা পুলিশের ‘ফ্যাক্ট ক্লারিফিকেশন’

যুবলীগের মিছিলের আগেই স্বাক্ষরিত হয়েছিল বদলির আদেশ, সংযোগের চেষ্টা ‘অবান্তর’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যের বদলি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ‘ফ্যাক্ট ক্লারিফিকেশন’ দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ২১ আগস্ট অনুষ্ঠিত যুবলীগের মিছিলের সঙ্গে এই বদলি আদেশের কোনো সম্পর্ক নেই। বরং মিছিলের আগেই পৃথক দুটি আদেশে এসব পুলিশ সদস্যকে বদলি করা হয়েছিল।

ময়মনসিংহে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যের বদলি 2

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে দেওয়া এক ব্যাখ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের স্বাভাবিক ও নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে নিয়মিত বদলি কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ সদস্যকে বদলি করা হয়েছে।

তিনি জানান, গত ১৯ ও ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি বদলি আদেশ জারি করা হয়। অর্থাৎ, ২৭ সদস্যের বদলি একযোগে একটি আদেশে করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো—২১ আগস্ট যুবলীগের মিছিল অনুষ্ঠিত হওয়ার আগেই বদলিসংক্রান্ত দুটি আদেশ স্বাক্ষরিত হয়েছিল।

এ কারণে বদলির সঙ্গে যুবলীগের মিছিলের ঘটনাকে সম্পৃক্ত করার চেষ্টা ‘অবান্তর’ বলে মন্তব্য করেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আব্দুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বদলির কারণ হিসেবে যুবলীগের মিছিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, তার বরাত দিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা কেবল বদলির সত্যতা নিশ্চিত করার বিষয়ে ছিল।
তিনি বলেন, “বদলি কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয়েছে, এমন কথা আমি কখনোই বলিনি এবং এ বিষয়ে আমাকে কোনো প্রশ্নও করা হয়নি। বরং পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে এসব বদলি করা হয়েছে এই তথ্যই আমি দিয়েছিলাম।”
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ প্রতিপাদ্যে ময়মনসিংহে নিসচার মাসব্যাপী কর্মসূচি শুরু

ময়মনসিংহ প্রতিনিধি ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য...

এআইয়ের যুগে পিছিয়ে নয়, দক্ষতা বাড়াতে ময়মনসিংহের তরুণ-তরুণীদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ দিলো আইইডি

ময়মনসিংহ প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের...

Related Articles

Popular Categories

spot_img