ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু হাসপাতালে ভর্তি

0
166

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮১ জন এবং মারা গেছে ১৩ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here