জয়নুল আবেদীন পার্ক থেকে রাত আনুমানিক ১১টার দিকে তিনজন ব্যক্তি যাত্রী সেজে এক রিকশাচালককে ভাটিকাশর যাওয়ার কথা বলে ভাড়া করেন।
ভাটিকাশরে পৌঁছানোর পর তারা আসল উদ্দেশ্য প্রকাশ করে। ব্লেড ও ছুরি দিয়ে রিকশাচালকের গলায় আঘাত করে তাকে রক্তাক্ত করে এবং সারাদিনের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নেয়।
ঘটনার পর আশপাশের দুইজন শিক্ষার্থী দ্রুত এগিয়ে এসে আহত রিকশাচালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, আহত রিকশাচালকের বাড়ি কাঠঘোলা এলাকায়।




