পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে প্রাপ্ত উপহারের খেজুর বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে এ সংক্রান্ত বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলার ভিত্তিতে খেজুরের বরাদ্দ নির্ধারণ করা হয়েছে—
📍 গফরগাঁও: ৪০ কার্টন
📍 গৌরীপুর: ৫৬ কার্টন
📍 ফুলবাড়ীয়া ও নান্দাইল: ৩৪ কার্টন করে
📍 হালুয়াঘাট ও ত্রিশাল: ৩২ কার্টন করে
📍 ময়মনসিংহ সদর: ৩০ কার্টন
📍 ঈশ্বরগঞ্জ ও ভালুকা: ২৯ কার্টন করে
📍 ফুলপুর, তারাকান্দা ও মুক্তাগাছা: ২৬ কার্টন করে
📍 ধোবাউড়া: ২০ কার্টন
জেলায় মোট ৪১৪ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত নীতিমালা অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে এসব খেজুর সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।




