ময়মনসিংহে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামী ফ্রিডম মানিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ভোরে গৌরীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরীর হেরা মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে একটি চক্র। পরে সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির পরিচয় নিশ্চিত করে তথ্য প্রযুক্তি সহায়তায় ফ্রিডম মানিক, মোস্তাফিজ ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।




