ময়মনসিংহ প্রতিনিধি:
ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক ও পার্সোনালাইজড পরিচর্যায় নতুন দিগন্ত উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস–এর ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ—সবকিছুই এখন মিলবে নগরীতেই, এক ছাদের নিচে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট অথেনটিক ডার্মো-কসমেটিক পণ্যে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “বায়োজিনের সঙ্গে আমি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা আমাকে সবসময় মুগ্ধ করেছে। দেশে ও দেশের বাইরে—দুই জায়গাতেই আমি ট্রিটমেন্ট নিয়েছি। মানের ক্ষেত্রে কোনো পার্থক্য পাইনি; বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।”
প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল জানান, দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক ডেটা, গবেষণা এবং ত্বক ও চুলের ধরন বিশ্লেষণের মাধ্যমে সেবা দিয়ে আসছে বায়োজিন। ময়মনসিংহে নতুন শাখা চালুর ফলে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হলো। তিনি বলেন, প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক সমাধান দেওয়া হয়।

স্কিনকেয়ার খাত এখন এআই যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি জানান, অনুমাননির্ভর পণ্য ব্যবহার করে অনেকেই বিভ্রান্ত হন। এ সমস্যার বৈজ্ঞানিক সমাধান দিতে বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ বিনামূল্যে স্কিন টেস্ট ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আন্তর্জাতিক অঙ্গনেও বায়োজিন অর্জন করেছে উল্লেখযোগ্য স্বীকৃতি। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অব বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড–২০২৬’-এ বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস–২০২৫’-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম—Business Insider, Yahoo Finance, Associated Press, ABC News ও Fox News–সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বায়োজিনের কার্যক্রম প্রশংসিত হয়েছে বলে জানানো হয়।
ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস ত্বক ও চুলের ব্যক্তিকেন্দ্রিক, নিরাপদ ও বিজ্ঞানভিত্তিক সেবাকে দেশের আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।




