ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

0
142

মো: আবুল মনসুর, নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

IMG 20250925 WA0023

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলার চূড়ালী এলাকার সোয়াদ ফিলিং স্টেশনের পূর্ব পাশে সরকারি খাস জমি থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (উত্তর ও দক্ষিণ) সূত্রে জানা গেছে, পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতরা হলো—
১। মো. সুজন মিয়া (৩০), পিতা-সুরুজ আলী, মাতা-রাবেয়া খাতুন, সাং-গয়েশখিলা, থানা-গৌরীপুর;
২। মো. হাছিবুল ইসলাম হৃদয় (২৫), পিতা-দুলাল মিয়া, মাতা-নাছিমা বেগম, সাং-কাকনহাটি, থানা-ঈশ্বরগঞ্জ।

এছাড়া চক্রের আরও এক সদস্য বাদশা মিয়া লালন (২৩)কেও ঘটনাস্থল থেকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। ধৃত সুজন মিয়ার বিরুদ্ধে ৬টি মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here