ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
182

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নগরীর চরপাড়া মেডিকেল এলাকার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— রতন (৪০), হুমায়ুন (৪৩) ও আনোয়ার হোসেন সুজন (৩৬)। তারা সবাই নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা এবং কোতোয়ালী মডেল থানার অন্তর্গত।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি (উত্তর) ওসি মোঃ সাজ্জাদ রোমন ও ডিবি (দক্ষিণ) ওসি মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রতন ও হুমায়ুনের বিরুদ্ধে পাঁচটি করে এবং আনোয়ার হোসেন সুজনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ডিবি পুলিশের এ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here