ময়মনসিংহে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক–২০২৬” অনুষ্ঠিত

0
222

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

“জীবাশ্ম নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য শক্তিনির্ভর ন্যায্য ও সবুজ ভবিষ্যতের পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক–২০২৬” কর্মসূচি। শুক্রবার (৮ মে) প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহের উদ্যোগে নগরীর জয়নুল আবেদিন পার্কে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবক ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর গুরুত্ব তুলে ধরেন।

WhatsApp Image 2026 05 08 at 23.06.54

আয়োজকরা জানান, একটি টেকসই, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল তরুণ, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ। 💚

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here