ময়মনসিংহের গোলপুকুর পার এলাকায় ঢালাই লোহা কাটা দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। এসময় আতঙ্কিত হয়ে বহুতল ভবন থেকে লোকজন ছুটে আসে রাস্তায়। পরে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, সন্ধ্যায় একটি দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গন্ধ ছড়িয়ে পড়ে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পুরো সড়ক বন্ধ করে রেখেছে নিরাপত্তার জন্য। একদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন জানান, এমন আবাসিক এলাকায় এধরনের দোকান কিভাবে গড়ে উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

