জাতীয় সংসদ-এর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমান-কে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন।
এ সংক্রান্ত একটি গেজেট গত ১২ মার্চ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
গেজেটে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ অনুযায়ী বিধি ২(১)(ত) এর অধীনে তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এছাড়া একই আইনের আওতায় কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের-কে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এই স্বীকৃতি প্রদান করেন।




