বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যে: আইনমন্ত্রী

0
252

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নতির পথে রয়েছে। তিনি উল্লেখ করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। এছাড়া, গায়েবি ও মিথ্যা মামলাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এ অগ্রগতি আরও এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী এই কথাগুলো বলেন বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম. লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।

তিনি ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩(এ) প্রসঙ্গে বলেন, এটি মানুষের অধিকার রক্ষার একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মানুষ পুলিশ রিপোর্টের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে গিয়ে ব্যবসা, বিদেশ ভ্রমণ বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হন। এই সমস্যা সমাধানে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ডুলার সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, দিনের শেষে আমাদের লক্ষ্য হলো—বাংলাদেশের মানুষের জন্য কাজ করা।

ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম, ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here