বাকৃবির কে.আর. মার্কেটে এসির তার চুরির চেষ্টা, আটক ১

0
200

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের কে.আর. মার্কেটে অবস্থিত এস্টেট অফিসে এসির তার চুরির চেষ্টার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি মো. শরীফুল ইসলাম (২৫)। এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক আসামি হিসেবে মো. ইলন (৩০)-এর নাম জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কে.আর. মার্কেটের এস্টেট অফিসের কক্ষ নম্বর ৩৮-এ এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়।

ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here