পারিবারিক রেষারেষির বলি মাদ্রাসা শিক্ষার্থী রাফি

0
181

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে মাদ্রাসার শিশু শিক্ষার্থী রাফি। বাবার ওপর প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক খোকন পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, প্রায় এক মাস আগে রাফির বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং সেই ক্ষোভ থেকেই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী খোকন কৌশলে রাফিকে পাখির বাসা থেকে বাচ্চা এনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে লাশ বস্তায় ভরে বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়।
পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে খোকনকে আটক করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেফটি ট্যাংকির ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় রাফির মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here