নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

0
160

নতুন সর্বোচ্চ নেতা Mojtaba Khamenei–র নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে Iran। সোমবার ভোরে Israel লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি)–এর বরাত দিয়ে বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে এই হামলা চালানো হয়েছে এবং এটিই তার নির্দেশে প্রথম সামরিক অভিযান।

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা ছিল, “আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ali Khamenei। তার মৃত্যুর ৯ দিনের মাথায় ইরানের প্রভাবশালী সংস্থা Assembly of Experts মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরানের ক্ষমতাকাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান রাষ্ট্রের শীর্ষে। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি ও পার্লামেন্টসহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার কর্তৃত্ব চূড়ান্ত।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here