ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন

0
224

ঢাকা, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬): মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেন। সকাল ৯টায় তিনি তাঁর কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনী প্রধানগণ তাঁকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। পরে তিনি সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

প্রধানমন্ত্রী এ সময় নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সেবায় তাঁদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁরা পেশাদারিত্ব ও সততার সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীকে এগিয়ে নিয়ে যাবেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here