দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তি
- বরিশাল বিভাগে: ১৩৭ জন
- চট্টগ্রাম বিভাগে: ৭০ জন
- ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৭৯ জন
- ঢাকা উত্তর সিটি: ১০১ জন
- ঢাকা দক্ষিণ সিটি: ১১৩ জন
- ময়মনসিংহ বিভাগে: ২৮ জন
- রাজশাহী বিভাগে: ২৫ জন
- সিলেট বিভাগে: ৩ জন
ছাড়পত্র ও মোট পরিস্থিতি
একই সময়ে সারা দেশে ৬১২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৪৪ হাজার ৭৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।




