ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন

0
164

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি দেখতে কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাজার দুটি পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তিনি বাজারে ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা মন্ত্রীকে জানান, তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতলজাত সয়াবিন বাজারে কম, তবে দাম বাড়েনি।

খুচরা বিক্রেতারা আরও জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। কোন কোন কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here