টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু

0
118

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন উপজেলার পুরুরা গ্রামের আবু সাইদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকিরের মামা আশফাক আল মামুন বলেন, ফ্যান মেরামতের জন্য টিনের চালে উঠেছিল। পরে নিচে পড়ে গিয়ে তার কান দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here