গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

0
145

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি গৌরীপুর স্টেশন অতিক্রম করার পরপরই হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইন অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
এদিকে, দুর্ঘটনার পর থেকেই জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দ্রুত উদ্ধার ও সংস্কার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here