গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, সেনাবাহিনী উদ্ধার অভিযানে

0
178

আজ আনুমানিক ৪টায় গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসের কাজকে সহায়তা করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দুর্যোগ মোকাবেলা, জনগণের জান-মাল রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে সহায়তার অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here