‘গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণার শামিল’

গণভোটের পক্ষে ভোট দিয়ে তা বাতিল করতে চাওয়া প্রতারণা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শেরপুর ও বগুড়ার নির্বাচনে ভোট কারচুপি, হামলা, জুলুম, নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বগুড়ার নির্বাচনে যে হামলার ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই দুই আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করা হোক। সংসদে দাঁড়িয়ে সদস্যরা বলছেন যে, একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনও একই কথা বলছে। অথচ গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয় এমন অনেক ব্যক্তি ভোটকেন্দ্রে ঢুকে পড়ছেন। তারপরও কিভাবে প্রধান নির্বাচন কমিশনার বলতে পারেন যে নির্বাচন নিরপেক্ষ হয়েছে?

তিনি বলেন, এতো জীবনের বিনিময়ে রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সে লড়াইয়ের একটি অংশ হিসেবে আয়োজিত নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতায় এসেছেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনের আবারো সেই আওয়ামী দুঃশাসনের মতো দৃশ্য দেখা গেছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক, তাহলে এ সংকট দূর হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইস্লামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব ও এমপি আখতার হোসেন প্রমুখ।

এই সপ্তাহের

MrBeast–এর ভিডিওতে ময়মনসিংহের তরুণ, ডিজিটাল দুনিয়ায় বাংলাদেশের নতুন পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:বিশ্বব্যাপী ডিজিটাল কনটেন্টের প্রতিযোগিতামূলক অঙ্গনে প্রতিদিনই উঠে...

সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর সেরা উপায়: বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

শৈশব থেকে সন্তানকে আলাদা ঘরে শোয়ানোর ব্যাপারে দেশে-বিদেশে নানা...

বাংলাদেশ সীমান্তের কাছে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত?

বাংলাদেশ সীমান্তের কাছে ‌‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর...

মুক্ত নিঃশ্বাসের দাবিতে শিল্পকলার নাট্যমঞ্চে “আই ক্যান্ট ব্রিদ”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল রবিবার সন্ধ্যায়...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই...

দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত ময়মনসিংহের ৩৯ বিজিবি, মোতায়েন ১২ প্লাটুন

ময়মনসিংহ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং সীমান্ত এলাকার নিরাপত্তা...

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনে আনসার পরিচালক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও...

ময়মনসিংহে এসআরবির অভিযানে ৩ পিস্তল, গুলি ও ৪১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধ বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার...

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকরেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫৪ বোতল...

কিশোরগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪

ময়মনসিংহ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ...

ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে নান্দাইলকে হারিয়ে চ্যাম্পিয়ন ধোবাউড়া উপজেলা

ময়মনসিংহ প্রতিনিধি: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে নান্দাইল উপজেলাকে ৪–৩...

সীমান্তে ১১ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়...

ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

Related Articles

Popular Categories

spot_img