ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান: ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে গিয়ে ৯ মোটরসাইকেল জব্দ

0
177

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন-এ ফুয়েল কার্ড ছাড়া তেল সংগ্রহের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নির্দেশে সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলো পরে ঈশ্বরগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ম বহির্ভূতভাবে তেল সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here