ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, গ্রামবাসীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

0
150

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে গ্রামের অলি উল্লাহর বাড়িতে এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ সময় এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসীর তাৎক্ষণিক সহযোগিতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here