ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার: ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

0
244

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ

আসন্ন ঈদকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা তুলে ধরে ময়মনসিংহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, ঈদ উপলক্ষে মহাসড়ক, যানবাহন চলাচল, হাট-বাজার ও বিভিন্ন মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলেও তিনি জানান।
পুলিশ সুপার মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here