আগামী ৫ দিন ময়মনসিংহে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

0
138

ময়মনসিংহে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শনিবার পর্যন্ত ময়মনসিংহ বিভাগে একাধিক দফায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে। এতে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামী কয়েকদিন ময়মনসিংহে দিনের তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here