মাদকবিরোধী সচেতনতায় ময়মনসিংহে প্রীতি ফুটবল ম্যাচ

0
105

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | শনিবার, ১৮ জুলাই ২০২৬
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

WhatsApp Image 2026 07 18 at 4.43.27 PM 1


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুল হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচ শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here