হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

0
151

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৭১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭৬ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৯০৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৬০১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here