করিমগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

0
187

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা মোকামবাড়ী গ্রামের আল মামুনের ছেলে। সে মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here