ক্রমবর্ধমান মাদক, ছিনতাই ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ এর উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহের সভাপতি মোঃ মামুন মিয়া বলেন,
“মাদক ও ছিনতাই আমাদের সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বর্মন বলেন,
“শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক ও ছিনতাই প্রতিরোধ সম্ভব। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”
নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিলি বলেন,
“মাদক ও ছিনতাইয়ের কারণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। একটি নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”
বক্তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জননিরাপত্তা জোরদার এবং যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আয়োজনে:
প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ।





