ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

0
152

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ৭টা ৫৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।

WhatsApp Image 2026 05 13 at 10.36.39 PM


গ্রেফতারকৃতরা হলেন—মাসুম মিয়া (২২) ও পাভেল মিয়া (২৩)। তারা উভয়ই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) ওসি মো. সাজ্জাদ রোমন এবং ডিবি (দক্ষিণ) ওসি মুহাম্মদ মাহবুবুল হক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, মাসুম মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here