এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী

0
205

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৭ হাজার ৬৫১ জন শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে আটটা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক বিভাগে সর্বোচ্চ ৫৬ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া বিজ্ঞান বিভাগে ৪৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে ৪ হাজার ৭২২ জন শিক্ষার্থী।
মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত রয়েছে ৭৮ হাজার ৫৭৬ জন। অনিয়মিত (আংশিকসহ) পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬৫৭ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৩০৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১১৪ জন।
এ অঞ্চলে মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার আওতায় রয়েছে ১ হাজার ৩৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান।
পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here