নবনিযুক্ত প্রশাসককে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীনুর ইসলাম সাগর

0
185

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন-ভাই কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম সাগর।

652575871 2694912290890757 3662058197129509487 n

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়; এটি মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র দিনের আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

শাহীনুর ইসলাম সাগর নবনিযুক্ত প্রশাসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে ময়মনসিংহ নগরীর উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এছাড়াও তিনি দেশবাসীসহ ময়মনসিংহের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here