গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
216

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে থানা পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে গৌরীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই (নি:) মো. মহসীন হাসানের নেতৃত্বে একদল পুলিশ নিয়মিত টহলের সময় অভিযান পরিচালনা করে। এ সময় রেলস্টেশন এলাকার কাছে সন্দেহভাজন এক নারী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি সবুজ রঙের জিপার প্যাকেট থেকে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম নাসিমা আক্তার কনা (৩৬)। তিনি গৌরীপুর পৌরসভার নতুন বাজার এলাকার আব্দুল আজিজ সরদারের মেয়ে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই (নি:) মো. মহসীন হাসান বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here