০৩ মার্চ ২০২৬ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানাধীন ঈশ্বরগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে মোঃ আজিজুল মিয়া (২২), পিতা: হানিফ মিয়া, মাতা: মোছাঃ আয়েশা বেগম, ঠিকানা: কৃষ্টপুর, পাটগুদাম নিউ কলোনী, ওয়ার্ড নং-১৮, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালি, জেলা- ময়মনসিংহ,কে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, উপ-পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।




