সেহেরি খেয়ে ‘গভীর নিদ্রা’—দরজা ভেঙে উদ্ধার, ভেতরে নাক ডেকে ঘুম!

0
403

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ নগরীর সানকীপাড়া এলাকার হেলথ অফিসার গলিতে এক ছাত্র মেসে ঘটেছে চমকপ্রদ এক ঘটনা। সেহেরি খেয়ে দরজা লাগিয়ে ঘুমাতে যান এক শিক্ষার্থী। এরপর দুপুর গড়িয়ে বিকেল—রুমমেটদের বারবার ডাকাডাকিতেও সাড়া না মেলায় তৈরি হয় উৎকণ্ঠা।
মেসের অন্য শিক্ষার্থীরা প্রথমে দরজায় ধাক্কাধাক্কি করেন। ফোন দেন, চিৎকার করেন—তবুও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে।

Screenshot 2026 03 03 002017


বিকেল প্রায় ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিস্থিতি বিবেচনায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়—কোনো অঘটন নয়, বরং বিছানায় নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছেন ওই শিক্ষার্থী!
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বলেন, “এত ডাকাডাকির পরেও না ওঠায় আমরা ভেবেছিলাম বড় কিছু হয়ে গেছে!” তবে শেষমেশ সবার উদ্বেগ কাটিয়ে ‘ঘুম লাভার’ শিক্ষার্থীকে জাগাতে হয় পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, রুমমেট ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে।
ঘটনাটি এলাকায় হাস্যরসের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা—অনেকে বলছেন, “এমন ঘুম হলে অ্যালার্ম নয়, দরকার পুরো উদ্ধারকারী দল!”
সব মিলিয়ে আতঙ্কের বদলে স্বস্তি আর হাসির রেশ রেখে শেষ হলো এক ‘গভীর নিদ্রা অভিযান’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here