ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহে বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ ময়মনসিংহ এর সম্মানিত অধিনায়কের নির্দেশক্রমে আজ ৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ দুপুর ২টা থেকে সিপিএসসি, র্যাব-১৪ ময়মনসিংহ এর ১৪টি বিশেষ টহল দল ভোটকেন্দ্র পরিদর্শনসহ বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও রোবাস্ট পেট্রোল পরিচালনা করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন আকুয়া বাইপাস, ঢাকা বাইপাস, চরপাড়া মোড়, টাউনহল মোড়, রহমতপুর বাইপাসসহ মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা ও অন্যান্য থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে এই রোবাস্ট পেট্রোল পরিচালিত হয়।
র্যাব-১৪ ময়মনসিংহ জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে এই ধরনের টহল ও রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে।




