মুক্তাগাছায় ধানের শীষের প্রার্থীর পক্ষে নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ

0
492

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. জাকির হোসেন বাবলুকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

WhatsApp Image 2026 01 31 at 22.59.28


শনিবার (৩১ জানুয়ারি) ২ নম্বর বড়গ্রাম ইউনিয়নে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে দলের ভূমিকার কথা তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

WhatsApp Image 2026 01 31 at 22.59.27 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here