ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না : বিসিবির সহ-সভাপতি

0
202

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ঘন মেঘ এখনো কাটেনি। আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই আয়োজনের দাবির কথা আরেকবার জানিয়েছে বিসিবি।

আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নিয়েছিলেন।

আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।’

এর আগে বিসিবির বিবৃতিতে বলা হয়, আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে, আইসিসি বলছে– টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here