শাহবাজপুর এ নতুন একটি খাবারের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৬) দুপুরে শাহবাজপুর এলাকায় অবস্থিত আব্দুল খালিক মার্কেট, মুক্তিযোদ্ধা চত্বরে “তায়্যিবা মিষ্টি এন্ড বিরিয়ানী ঘর”-এর শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, মানসম্মত খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে ক্রেতাদের সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে মিষ্টি ও বিরিয়ানীর স্বাদে ভিন্নতা ও গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি দেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।




