ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে মোট ১১৭টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে শেষ পর্যন্ত ৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ময়মনসিংহ–১০ (গফরগাঁও) আসনে, আর সবচেয়ে কম জমা পড়েছে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে ১১টি ফরম সংগ্রহ করা হলেও সবক’টিই জমা পড়েছে। ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) আসনে ১৩টির বিপরীতে জমা পড়েছে ৯টি, ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনে ৮টির বিপরীতে ৯টি এবং ময়মনসিংহ–৪ (সদর/সিটি) আসনে ১২টির বিপরীতে জমা পড়েছে ১০টি মনোনয়নপত্র।

এ ছাড়া ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনে সংগ্রহ করা ৮টির সবক’টিই জমা হয়েছে। ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) আসনে ১০টির বিপরীতে ৯টি, ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে ১২টির বিপরীতে ১০টি এবং ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ৭টির বিপরীতে জমা পড়েছে ৯টি মনোনয়নপত্র।
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে ১৪টির বিপরীতে ১০টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ হয়েছে ময়মনসিংহ–১০ (গফরগাঁও) আসনে—১৫টির বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আর সবচেয়ে কম জমা পড়েছে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে, যেখানে ৭টির বিপরীতে দাখিল হয়েছে ৬টি মনোনয়নপত্র।
নির্বাচন কমিশন সূত্র জানায়, যাচাই–বাছাই শেষে প্রার্থিতা টিকে থাকা, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীদের চিত্র স্পষ্ট হবে।





